ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম ও সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈলে দায়িত্ব নেওয়ার পর মুজিবুর রহমান ভূমি ব্যবস্থাপনা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন এনেছেন। তাঁর কার্যক্রমে ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষা এবং জনস্বার্থে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

কর্মসূচিতে বাংলাদেশ কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন বলেন, মুজিবুর রহমানের বদলির পেছনে কারা ভূমিকা রেখেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি দাবি করেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতার কারণে একটি মহল তাঁর বদলির জন্য তৎপর হয়েছে।

এ সময় রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ ও প্রভাষক মজিবুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে মুজিবুর রহমানের বদলি আদেশ পুনর্বিবেচনা করে তাঁকে রাণীশংকৈলেই বহাল রাখার দাবি জানান তাঁরা।মানববন্ধন থেকে মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত বা প্রত্যাহার করে তাঁকে সহকারী কমিশনার (ভূমি) পদে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি

আপডেট সময় ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬