ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাতের অন্ধকারে আওয়ামী লীগের মশালমিছিল

শরীয়তপুরে রাতের অন্ধকারে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। শনিবার (২০ এপ্রিল) রাত নয়টার দিকে সদর উপজেলার জয়নগর এলাকায় ওই মিছিল করেছেন তারা। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শরীয়তপুরে এই প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। 

ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ মশাল নিয়ে মিছিল করছেন। তাদের মুখে মাস্ক পরা।

গতকাল শনিবার রাতে ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এক নেতা সংবাদমাধ্যমকে বলেন, সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এরই অংশ হিসেবে শরীয়তপুরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা–কর্মী ও সমর্থকেরা মশালমিছিল করেছেন। এখন থেকে নিয়মিত দলের বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হবে।

এদিকে শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মশালমিছিল করা হয়েছে। ওই মিছিলে কারা অংশ নিয়েছিলেন, কারা নেতৃত্ব দিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি

রাতের অন্ধকারে আওয়ামী লীগের মশালমিছিল

আপডেট সময় ১২:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫