ময়মনসিংহ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয় বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত বেনাপোল-পেট্রাপোল বন্দরে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ খুলনার রূপসায় চা-দোকানের সামনে যুবককে গলা কেটে হত্যা ঠাকুরগাঁও সীমান্তে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ নারী আটক ব্রহ্মপুত্র নদের তীরে চিলমারী নদী-বন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাতের আঁধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল গাছ, পাটকাঠি ও টায়ারে আগুন ধরিয়ে দেন এবং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নানা স্লোগান দিয়ে হরতাল সফল করার ডাক দেন।

সেখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, অবরোধের খবর পেয়ে তারা ওই দলটিকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও ভেরিফায়েড ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’ ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

বিএনপি নেতাদের ভাষ্যমতে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাজিরায় মোবারক আলী সিকদারের নেতৃত্বে প্রকাশ্যে ১৫ আগস্ট কর্মসূচি পালন করে সংগঠনটি। এরপর আর প্রকাশ্যে তেমন কিছু না করলেও মাঝেমধ্যে রাতে মশাল মিছিল, পোস্টারিং ও বিক্ষোভ করে আসছে তারা।

জানা যায়, গতকাল শনিবার রাতে ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় মহড়া দেয় একদল যুবক। তারা শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সমর্থন করে স্লোগান দেয় এবং সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করে। তারা স্লোগান দিয়ে হরতাল সফল করার আহ্বান জানান।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বাদশা হাওলাদার নামের এক ব্যক্তি বলেন, ‘রাত ১১টা ৪৫ মিনিটের সময় গাড়ি নিয়ে এই এলাকা দিয়ে যাচ্ছিলাম। কিছু লোক আগুন জেলে ও গাছ ফেলে সড়ক অবরোধ করছিল। আমাকে ভয় দেখিয়ে এখান থেকে সরে যেতে বলে। কিছু দূর গিয়ে আমি পুলিশকে ফোন করে জানাই।’

নড়িয়ার নশাসন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার প্রথম আলোকে বলেন, রাতের আঁধারে হঠাৎ একটি দুর্বৃত্ত চক্র সড়কে গাছ ফেলে, আগুন জ্বেলে অবরোধের চেষ্টা করে। আমরা বিএনপির নেতা-কর্মীদের ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে তাদের ধাওয়া করি। এরপর সড়ক থেকে গাছ সরিয়ে দিই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আল নাজির  বলেন, পলাতক ও নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা-কর্মী ও সমর্থক রাতের আঁধারে ঝটিকা মিছিল, সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা করছে। অনেক দিন থেকেই তারা বিভিন্ন সময় এ কাজগুলো করছে। কিন্তু পুলিশ ও প্রশাসনের লোকজন তা বন্ধে তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা ছাত্র-জনতা মিলে নিষিদ্ধ সংগঠনের সব অনৈতিক ও জনদুর্ভোগ সৃষ্টি করে—এমন কার্যক্রম প্রতিহত করব।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘রাতের আঁধারে নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে কিছু লোক সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছিলেন। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেছেন। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। কারা ওই ঘটনা ঘটিয়েছেন, তা শনাক্তে কাজ করছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

রাতের আঁধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের

আপডেট সময় ১২:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫