ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি সভা ৬৬ মণ্ডপে পূজা, প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে সম্পন্নের নির্দেশ জনস্বার্থে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি দেলুটী ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী তমা বিশ্বাস বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ, বাড়ছে দুর্ঘটনাঝুঁকি কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠেন তিনি।

বেলা ১১টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখন থেকে তিনি বঙ্গভবনে বসবাস এবং এখন থেকে দাপ্তরিক কাজ করবেন।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ পান ৮৮ ভোট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি সভা ৬৬ মণ্ডপে পূজা, প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে সম্পন্নের নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠলেন

আপডেট সময় ১২:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬