ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লবণাক্ত অঞ্চলে সুপেয় পানির স্বস্তি: শ্যামনগরে ৩১৭ পরিবার পাচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তীব্র লবণাক্ততাজনিত সুপেয় পানির সংকট মোকাবিলায় প্রকৃতিভিত্তিক টেকসই সমাধান হিসেবে ৩১৭টি পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ শুরু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন ও ব্যবস্থাপনাভিত্তিক উপায়ে দুর্যোগকবলিত অতিদরিদ্র মানুষের সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘স্কেল এলএলএ’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ​২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চার ধাপে উপজেলার বুড়িগোয়ালিনী ও রমজাননগর ইউনিয়নের নির্বাচিত ৩১৭টি পরিবারের মাঝে সম্পন্ন হবে। প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে দুই হাজার লিটার ধারণক্ষমতার একটি করে পানির ট্যাংক।

​এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ আগস্ট) বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ট্যাংক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ।
​

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আবিদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

​দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে লবণাক্ততার কারণে নিরাপদ সুপেয় পানির উৎস ক্রমেই সংকুচিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে লবণাক্ত পানি ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য স্থানীয় মানুষকে দূরবর্তী উৎসের ওপর নির্ভর করতে হয়। এতে নারী ও শিশুদের অতিরিক্ত সময়, শ্রম ও শারীরিক কষ্ট পোহাতে হয়।

​এ সংকট নিরসনে স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে বৃষ্টির পানি সংরক্ষণকে পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হিসেবে বেছে নিয়েছে সংস্থাটি। দুই হাজার লিটার ধারণক্ষমতার প্রতিটি ট্যাংক শুষ্ক মৌসুমে একটি পরিবারের সুপেয় পানির চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।
​

ইসলামিক রিলিফ বাংলাদেশ সূত্রে জানা যায়, এ উদ্যোগের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং পানিবাহিত রোগের ঝুঁকি হ্রাস পাবে। পাশাপাশি ট্যাংক ব্যবহার, পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উপকারভোগীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কার্যক্রমটি নিয়মিত মনিটরিং করা হবে। সুবিধাভোগী পরিবারগুলো নিজস্ব উদ্যোগে ভিটি নির্মাণ করায় তাদের মধ্যে দায়িত্বশীলতা ও মালিকানাবোধ তৈরি হচ্ছে।

​উপকারভোগীরা জানান, এই ট্যাংক পাওয়ায় শুষ্ক মৌসুমে খাবার পানির কষ্ট অনেকটাই কমবে এবং দূর থেকে পানি বহনের যন্ত্রণা থেকে পরিবারের নারী ও শিশুরা স্বস্তি পাবে।
​উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ ১৯৯১ সাল থেকে দেশের দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ত্রাণ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

লবণাক্ত অঞ্চলে সুপেয় পানির স্বস্তি: শ্যামনগরে ৩১৭ পরিবার পাচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক

আপডেট সময় ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬