আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোণায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (৪ অক্টোবর ২০২৬) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এড.), নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।সভায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















