ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিশুকে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেল শিয়াল

কিশোরগঞ্জের শিয়ালের কামড়ে মো. আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৯ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরাফ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে।

বুধবার সন্ধ্যায় একমাত্র শিশু সন্তান আরাফ বাবা-মায়ের সঙ্গে ইফতার করে। ইফতার শেষে পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে এসে খেলাধুলা করছিল আরাফ। এ সময় উঠান থেকে একটি পাগলা শেয়াল তার ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়। পরে শিশুটির স্বজনরা তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি জঙ্গল থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় স্বজনরা। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাক-চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নকের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিলে আরাফকে মৃত ঘোষণা করেন।

নিহত আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই।

শিয়ালের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা

শিশুকে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেল শিয়াল

আপডেট সময় ০৩:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫