ময়মনসিংহ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরামপুরের মুকুন্দপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবপ্রযুক্তিতে গবেষণা, প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তনে যৌথ উদ্যোগ রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ! পাবনার ফরিদপুরে তাল গাছের চাঁরা রোপণ উদ্বোধন করেন আমিনুল ইসলাম জেলা প্রশাসক পাবনা শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ জুলাই ২০২৫-এর উপবৃত্তি এখনো অনিশ্চিত, আর কত অপেক্ষা করবেন ডিগ্রি শিক্ষার্থীরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নেত্রকোণার পূর্বধলায় ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।গত সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ডেন্টাল সার্জন শেখ ইশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আব্দুল আজিজ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ভজন মার্মা এবং স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথে অন্যতম বড় বাধা। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যাশিশুদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় লামিয়া, ফারিয়া, আফিয়া ও পুষ্পিতা কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরামপুরের মুকুন্দপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপডেট সময় ১১:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬