ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শীতের আমেজ ঢাকায় নামছে , তাপমাত্রা কমে ২০ ডিগ্রি সেলসিয়াস

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

দেশজুড়ে শীতের আগমনী বার্তা মিলছে, রাজধানী ঢাকাতেও পড়ছে ঠান্ডার ছোঁয়া। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা শীত অনুভূত হচ্ছে নগরজুড়ে। বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের আকাশ থাকবে পরিষ্কার। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য পরিবর্তনসহ প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানায় দপ্তরটি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।

এছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে, তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন

শীতের আমেজ ঢাকায় নামছে , তাপমাত্রা কমে ২০ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় ০৯:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫