ময়মনসিংহ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশকাকুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবু হানিফ ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত নেত্রকোণায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল হক এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আসমা বিনতে রফিক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক হারুনুর রশিদ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবসমাজকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের ঋণ ও প্রশিক্ষণ সহায়তা তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গঠনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ

আপডেট সময় ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬