ময়মনসিংহ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় কারাবন্দি দীপু মনির প্যারোল মুক্তির আবেদনের অপেক্ষায় পরিবারের সদস্যরা, জানাজা নিয়ে বড় সিদ্ধান্ত পূর্বধলায় শিক্ষার্থীদের সঙ্গে ওসি আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়: মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার খুলনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৫, মৃত্যু ১ চা-বাগান শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কারাবন্দি অবস্থায় স্বামীর মৃত্যু: দীপু মনি কি শেষবারের মতো শেষ দেখা দেখতে পারবেন? ‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন

শেরপুর গারো পাহাড় সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তের ১১১৮ পিলারের কাছ থেকে পুশইন অবস্থায় এদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক কৃতরা নালিতা বাড়ি থানা হেফাজতে আছে।

ময়মনসিংহ বিজিবি -৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুশ‌ইন কৃতরা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।

সূত্র জানায়, আটকৃতরা দুই বছর আগে অবৈধ পথে ভারতের দিল্লীর ফরিদাবাদে ক্যান্সার আক্রান্ত আমজাদ আলীকে চিকিৎসা করতে নিয়ে যায়। পরে আমজাদ মারা গেলে বাকীরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করে। সেখান থেকে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা এদের আটক করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটকৃতদের পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে, পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়

শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন

আপডেট সময় ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫