ময়মনসিংহ , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল গণমাধ্যম সংবাদ প্রকাশের  পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সমন্বয়কের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এমন সময় ৩ থেকে ৪ জনের একটি দল হাতে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সমন্বয়ক ইব্রাহিম হোসেন তার ফেসবুক আইডিতে একটি লাইভ ভিডিওতে হামলার ব্যাপারে জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শাকিল তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনাটি শোনামাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে এ ঘটনায় এখনও (শুক্রবার সকাল ১১টা) কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার

সমন্বয়কের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা

আপডেট সময় ০১:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫