ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সময় টিভির সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে।

সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব বলেন, মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশ্য আসছিলাম পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে পায়ে ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সজিব রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনা মাত্র আমি হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

সময় টিভির সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

আপডেট সময় ০১:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪