ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরকারি অফিসের গেট নির্মাণে বাধা চাঁদা না দেওয়ায়, গ্রেপ্তার ২

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৫ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করে পুলিশ।

অভিযুক্তরা হলেন- উপজেলার বালিজুড়ী পন্ডিতপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব (৩০) ও তার সহযোগী তারতাপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে শাকিব আল হাসান (২৫)। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুলাল মন্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় আটক থাকা দুইজনসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে মামলা দায়ের করেছেন।

এক পর্যায়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকে। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানায়। এরপর সোমবার দুপুরের দিকে তারা আবারও চাঁদা দাবি করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নির্মাণ কাজে বাধা দিয়ে ভাঙচুর শুরু করে। শ্রমিকদের ওপর হামলা চালায়। বিষয়টি মাদারগঞ্জ থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। এ সময় মো. ইয়াকুবের প্যান্টের পকেট থেকে চাকু ও কাঁচি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

সরকারি অফিসের গেট নির্মাণে বাধা চাঁদা না দেওয়ায়, গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫