ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার তিনজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ মিয়াজী এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার আলোকাবালী চরাঞ্চলের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে এক পক্ষের সমর্থকরা যমুনা টিভিতে কর্মরত সাংবাদিক আইয়ুব খানের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন তিনি।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন হামলায় আহত সাংবাদিক আইয়ুব খান সরকার। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। এই মামলায় সোমবার রিমান্ড শুনানি হলে আদালত তিন আসামিকে ১ দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
 
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার ও দলীয় অবস্থান নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজন নিহত হবার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়। এসময় হাসপাতালে আহত-নিহতদের সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিত ভাবে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী।
 
আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট সময় ০২:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫