ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার গ্রেপ্তার

 দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায়।

আজ মঙ্গলবার (২০ মে) রাত ৩টার দিকে ছাতক পৌর এলাকায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তাকে আটক করা হয়। কাজী আনোয়ার মিয়া আনু দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আনোয়ার মিয়া আনুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত জহিরের ভাই ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় কাজী আনোয়ার মিয়া এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫