ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিরিজ জেতার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মিরপুরের স্লো উইকেটের পর চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে অলিখিত ফাইনাল ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায়। অবশ্য টাইগার পেস বোলিং কোচ শন টেইট উইকেট নিয়ে চিন্তা করছেন না, বরং তিনি যেকোনো অবস্থাতেই জিততে চান ম্যাচ। অপেক্ষা আর কয়েক ঘণ্টা। গত দুই ম্যাচে একটি করে জয় পাওয়া দুই দলই সিরিজ জয়ের জন্য মাঠে নামবে আজ।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে সকাল ১১টা।

বাংলাদেশের সিরিজ জয় হতে পারে বিসিবি সভাপতি তামিমের কাছে দারুণ এক উপহার। কিন্তু সেই উপহার পেতে বৈশাখের দাবদাহে স্বাগতিকদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এসেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড, তাতে কাঠগড়ায় উঠেছিল বাংলাদেশের ব্যাটিং বিভাগ। তবে পরের ম্যাচে নাহিদ রানার আগুন ঝরানো বোলিংয়ে কিউই ব্যাটাররা খুব একটা সুবিধা করেতে পারেনি। দারুণ ছন্দে থাকা তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে বাংলাদেশ অনায়াস এক জয় পেলেও আলোচনায় আসলে রানা। যদিও দীর্ঘ ১৩ ইনিংস পর ফিফটি পেয়েছিলেন শান্তও।

গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। ১০ ম্যাচ খেলা এই পেসার ৬৪তম অবস্থানে উঠে এসেছেন। ব্যক্তিগত এই সাফল্যের সঙ্গে দলীয় সাফল্য যোগ হলে তবেই না দারুণ খেলার সার্থকতা। ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে হলে বাংলাদেশকে এগোতে হবে র‍্যাঙ্কিংয়ে। আর সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতাটা খুবই জরুরি। সিরিজ নির্ধারণী ম্যাচে উইকেট ভিন্ন হচ্ছে। মিরপুরে বেশ স্পিনসহায়ক উইকেট খেললেও চট্টগ্রামে নিশ্চিত ফ্ল্যাট উইকেট অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ফাস্ট বোলিংয়ের জন্য চট্টগ্রাম খুব একটা অনুকূল নয়। চট্টগ্রামে শেষ চারটি ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করা দল হেরেছে। এই পরিসংখ্যান মাথায় রেখে নিশ্চয় টস করতে নামবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশে হালকা পরিবর্তন আসার আভাস মিলছে। একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজ শেষেই পিএসএলে যাওয়ার কথা অভিজ্ঞ বাঁহাতি এই পেসারের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর

সিরিজ জেতার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

আপডেট সময় ১১:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬