ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ সাতক্ষীরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে শাড়ি ও ওষুধসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বুধবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন গেড়াখাল ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।

এছাড়া, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার অলির ঘের নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাদপুর নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবরপোতা নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ সাতক্ষীরা

আপডেট সময় ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫