ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জে প্রায় সোয়া ছয় লাখ টাকার ভারতীয় মদ ও বিড়িসহ মাদক কারবারী আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ ১২ হাজার টাকার অবৈধ ভারতীয় মদ ও নাসির বিড়িসহ মো. কামাল উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
​

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে এসআই অভিজিৎসহ পুলিশের একটি দল নোয়াপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া গ্রামের মো. কামাল উদ্দিনের বাড়ির খড়ের গাদায় অভিযান চালানো হয়। এ সময় খড়ের ভেতর লুকিয়ে রাখা ১৩৯ বোতল অবৈধ ভারতীয় মদ এবং ৮৪ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। পরে পুলিশ মাদক কারবারী কামাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মদ ও নাসির বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১২ হাজার টাকা।

​এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় সুনামগঞ্জকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ সবসময় অটল রয়েছে।
​এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জে প্রায় সোয়া ছয় লাখ টাকার ভারতীয় মদ ও বিড়িসহ মাদক কারবারী আটক

আপডেট সময় ১০:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬