ময়মনসিংহ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি মুবিন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন বান্দরবানে ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ প্রাইভেটকার চালক গ্রেফতার বেনাপোলে বিশেষ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি ময়নসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ দিদারুল ইসলামের বিদায় সংবর্ধনা মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির নেত্রকোনার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিশালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

​ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সুনামগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ​শুক্রবার সকালে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। পরে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​শুভ জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুশল রাজ পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক অশোক তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, আরতি তালুকদার কলি, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সন্তোষ রায় সন্তু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ এষ বলাইসহ বিভিন্ন শ্রেণি-পেশার কৃষ্ণভক্তবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, শাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানবরূপে আবির্ভাব ঘটে। প্রায় ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য বাসুদেব ও দেবকীর ঘরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। যুগে যুগে মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার জন্যই তাঁর এই ধরায় আগমন ঘটেছিল বলে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ বিশ্বাস করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি মুবিন গ্রেপ্তার

সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত

আপডেট সময় ০২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬