ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি করায়

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ব্যতীরেকে অবৈধভাবে পর্যটকদের কাছে টিকিট বিক্রি করার দায়ে কেয়ারি সিন্দাবাদ নামে সেন্টমার্টিনগামী একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, তিনজন পর্যটককে ১৮শ টাকা করে অবৈধভাবে ট্রাভেল পাস ছাড়া (কিউআর কোড বিহীন) সরাসরি টিকিট বিক্রির অপরাধে কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এভাবে টিকেট বিক্রি করা যাবে না।

প্রথমদিন হওয়ায় গ্রেপ্তার না করে মুচলেকা দিয়ে জাহাজ কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই বিধিবহির্ভূত কর্মকাণ্ড করা যাবে না। পরবর্তীতে এমনটা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে সরকার। কিন্তু নভেম্বর মাসে রাত্রিযাপনের সুযোগ না থাকায় পর্যটকরা আগ্রহ প্রকাশ করেননি।

আজ থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস রাত্রিযাপন করার সুযোগ রয়েছে সেন্টমার্টিনে, ফলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে জাহাজ চলাচল।

যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

জাহাজ মালিকদের ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ৬টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে, যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ ৩টি জাহাজ যাচ্ছে। জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে, বিকেলে সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আবার কক্সবাজারের উদ্দেশে ফিরবে।

প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক অনুমতিপ্রাপ্ত জাহাজে করে সেন্টমার্টিনে যেতে পারবেন, প্রথমদিনে এই সংখ্যা ছিল ১১৭৪ জন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সেন্ট মার্টিন যাত্রায়  নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন। পানি বহন করতে পর্যটকদের মাঝে বিশেষ ধরণের পরিবেশবান্ধব বোতল (ফ্ল্যাক্স) সরবরাহ করছে পরিবেশ অধিদপ্তর।

মৌসুমের প্রথম যাত্রালগ্ন পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, নির্দেশনাগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধ পরিকর, এক্ষেত্রে অবশ্যই পর্যটক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কাম্য।

পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা যথাযথ মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি করায়

আপডেট সময় ০১:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫