ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্পিডবোটডুবিতে ৩ শিশুর লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় ধনু নদে স্পিডবোট ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে ও গত শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ মিটার দূরে তিন শিশুর লাশ ভেসে ওঠে। মৃত শিশুরা হলেন আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১)। নিখোঁজ রয়েছেন নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।

খালিয়াজুরির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ময়মনসিংহের ডুবুরি দলও শুক্রবার থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে। নদীর গভীরতা ও প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ জটিল হচ্ছে।

স্থানীয়দের ও খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব স্বাধীনের বরাতে জানা যায়, বিয়ে বাড়ির বরযাত্রীরা ভাড়া করা স্পিডবোটে রওনা হওয়ার আগে কিছুক্ষণের জন্য বোটে থাকা সবাই মিলে হাওরে ঘুরতে বের হন, তখন এই দুর্ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

স্পিডবোটডুবিতে ৩ শিশুর লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১

আপডেট সময় ০১:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫