ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ টাঙ্গাইলে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম ওরফে কর্নেল (অব.) আজাদের গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর টহল দল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

গত বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী গ্রামে সেনাবাহিনীর একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। তল্লাশির সময় একটি গাড়ি থেকে পাঁচটি হকিস্টিক, চারটি চায়নিজ কুড়াল ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়।

আটকরা হলেন—মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আল বোখারী, একই গ্রামের জুলহাস আলীর ছেলে নাইম এবং ইদ্রিস আলীর ছেলে রিপন হোসেন।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধার হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

এদিকে,  গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত ও গুজব ছড়ানো হচ্ছে এবং নিরাপত্তাজনিত কারণেই তিনি একা চলাচল করেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ টাঙ্গাইলে

আপডেট সময় ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬