ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বপ্ন ভাঙল বার্সেলোনার জয় ক্যাম্প ন্যুতে আতলেতিকোর

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ড্রয়ে এক পয়েন্টে এগিয়ে লা লিগার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে হবে- এ চিন্তায় স্বস্তিতে ছিলেন না কাতালান সমর্থকেরা। কিন্তু আশঙ্কা উড়িয়ে ক্যম্প ন্যুতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সা। শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত তারা জিতেছে ৩-১ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। তবু ১৯ মিনিটে অ্যালেক্স বায়েনার গোল খেয়ে পিছিয়ে পড়ে হান্সি ফ্লিকের দল। তবে মাত্র ৭ মিনিটের ব্যবধানে পেদ্রির অসাধারণ পাস থেকে রাফিনিয়ার গোল বার্সাকে ম্যাচে ফেরায়।

লা লিগার এ মৌসুমে এখন পর্যন্ত ১৬টি ম্যাচে দলগুলো পিছিয়ে থেকেও জয় পেয়েছে। এর মধ্যে বার্সেলোনাই সবচেয়ে বেশি ৫ বার ঘুরে দাঁড়িয়ে জয় অর্জন করেছে। অন্য কোনো দল দুবারের বেশি এমন কামব্যাক করতে পারেনি।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ৩৩ পয়েন্ট। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জিতলেও বার্সাকে টপকে যেতে পারবে না জাবি আলোনসোর দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল এবং ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে আতলেতিকো।

ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘এই জয় শিরোপা নির্ধারণে ভূমিকা রাখবে কি না পরে বোঝা যাবে, তবে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ। ৯০ মিনিট ধরে যেভাবে খেলেছে, তাতে বোঝা যাচ্ছে আমরা আগের ছন্দে ফিরছি।’

মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘এ ধরনের ম্যাচ ঘুরিয়ে জিততে হলে এই মানসিকতা ধরে রাখতে হবে। ম্যাচের পর ম্যাচ আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। মৌসুমের শেষ দিকে এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হবে। এমনকি শিরোপাও নির্ধারণ করে দিতে পারে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

স্বপ্ন ভাঙল বার্সেলোনার জয় ক্যাম্প ন্যুতে আতলেতিকোর

আপডেট সময় ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫