আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান।
বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহারই যথেষ্ট নয়। এর সঙ্গে যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় এবং দলগত কার্যক্রমের সমন্বয় প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফ্লাইট সেফটি ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের বিমান বাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

ডিজিটাল রিপোর্ট 



















