ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হট্টগোলের পর অবশেষে শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

হট্টগোলের পর অবশেষে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

তবে এর আগে শপথ পাঠ শুরুর সময়ে হঠাৎ করেই হট্টগোল তৈরি হয় অডিটোরিয়ামে। কিছু সময় পর হট্টগোল থেমে যায় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। 

কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে চাকসুর ভিপি, জিএসসহ ২৬টি পদের ২৪টিতেই বিজয় অর্জন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি।

জিএস পদে  ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

হট্টগোলের পর অবশেষে শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫