ময়মনসিংহ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদমদীঘিতে ডিলারদের সাইনবোর্ডসর্বস্ব বাণিজ্য: নির্ধারিত পয়েন্টে মিলছে না সার, অন্যত্র মজুত-বিক্রির অভিযোগ চট্টগ্রামে অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা সাফল্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জিসপ সভাপতির ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতন: ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ নেত্রকোনার হাওরে এক ফসলের ওপর কৃষকের জীবন, অনিশ্চয়তা কাটে না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার: হোয়াইক্যংয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবায় ডিজিটাল যুগের সূচনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষায় উদ্বেগজনক চিত্র: পরীক্ষার্থী কমলেও এবার ফেলের সংখ্যা বাড়ল প্রায় ৯০ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমলেও অনুত্তীর্ণ (ফেল) শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার।

২০২৫ সালের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৭৪ হাজার ৬০১ জন। বিপরীতে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৯ হাজার ৯২৮ জন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এ দিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

হিসাব অনুযায়ী, এক বছরে পরীক্ষার্থী কমেছে ৭৪ হাজার ৬০১ জন। কিন্তু অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্টো বেড়েছে ৮৯ হাজার ৯৪৮ জন।

এর প্রভাব পড়েছে সামগ্রিক পাসের হারেও। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

ফলাফলের শীর্ষ সূচকেও অবনমন দেখা গেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে ডিলারদের সাইনবোর্ডসর্বস্ব বাণিজ্য: নির্ধারিত পয়েন্টে মিলছে না সার, অন্যত্র মজুত-বিক্রির অভিযোগ

শিক্ষায় উদ্বেগজনক চিত্র: পরীক্ষার্থী কমলেও এবার ফেলের সংখ্যা বাড়ল প্রায় ৯০ হাজার

আপডেট সময় ১২:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬