ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসানের নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাসপাতালের স্টাফ কোয়ার্টারে মিললো যুবকের মরদেহ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তুষার চন্দ্র রায় (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে স্টাফ কোয়ার্টারের একটি রুম থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তুষার চন্দ্র রায় রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাটে তার আত্মীয় (খালা) জানোকি বালা সরকারের সঙ্গে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার মরদেহ দেখতে পান তার মাসি জানোকি বালা। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জানোকি বালা সরকার বলেন, পুলিশে খবর দেওয়ার পর আমি ভেবেছিলাম সে বেঁচে আছে, তাই দ্রুত তাকে নামিয়ে আনি। কিন্তু ততক্ষণে সে মারা গেছে। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। সকালবেলা ঘুমন্ত অবস্থায় রেখে আমি হাসপাতালে ডিউটিতে যাই। তুষার আমার ছেলে কৌশিকের সঙ্গেই ঘুমাতো। কৌশিক সকাল ১১টা ১০ মিনিটে বাসা থেকে বের হয় এবং আমি ১১টা ৪৫ মিনিটে কোয়ার্টারে ফিরি। এই মাঝের ৩৫ মিনিটেই ঘটনাটি ঘটে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি

হাসপাতালের স্টাফ কোয়ার্টারে মিললো যুবকের মরদেহ

আপডেট সময় ০৯:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫