ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাসিনা-কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল নারায়ণগঞ্জে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে গোপনীয়তার মধ‌্য দি‌য়ে নারায়ণগঞ্জের আমলী আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন বলে পিবিআই পরিদর্শক আলমগীর হোসাইন।

অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানকেও আসামি করা হয়েছে। তারা হত্যা মামলাটির এজাহারনামীয় আসামি ছিলেন।

তাদের মধ্যে ওমর ফারুক ও শাহজালাল বাদল এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে ঘটনায় সম্পৃক্ততা পাওয়াতে তাদের নাম যুক্ত করা হয়েছে। তাছাড়া এ মামলায় মতিউর রহমান ও ইয়াসিন আরাফাত রাসেল কারাগারে বন্দি আছেন বলেও জানান কাইউম খান।

তিনি বলেন, গত বছরের ২১ জুলাই বিকেলে আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল লতিফ নামে ৪০ বছর বয়সী রিকশাচালক। পরে তার বাবা মো. নেজাবুদ্দিন ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগপত্রে এজাহারনামীয় ১২ জন আসামির পাশাপাশি আরও দু’জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দু’জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সাবেক প্রধানমন্ত্রী, অপর দুই মন্ত্রী ও সংসদ সদস্যসহ বাকিরা পলাতক।

আব্দুল লতিফ হত্যা মামলার পরবর্তী শুনানির তারিখ ২৪ সেপ্টেম্বর। তবে, অভিযোগপত্রের বিষয়টি বুধবার আদালতে উপস্থাপন করা হবে জানিয়ে পুলিশ পরিদর্শক কাইউম খান বলেন, ‘বিচারকের সামনে চার্জশিট উপস্থাপনের পর আদালত শুনানির দিন ধার্য করবেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জে অর্ধশতাধিক মামলা হলেও এই প্রথম কোনো মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

হাসিনা-কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল নারায়ণগঞ্জে

আপডেট সময় ১০:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫