ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা আওয়ামী লীগের নামে যেকোনো সাধারণ কর্মসূচিও বেআইনি বলে মন্তব্য করেছেন জাহেদ উর রহমান ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার বলেছেন হাসনাত আবদুল্লাহ পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি বললেন জোনায়েদ সাকি অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বললেন জাহেদ উর রহমান সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা তদারকি হচ্ছে জানিয়েছেন জাহেদ উর রহমান গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেপ্তার করা হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১০ কোটি টাকার মানহানির মামলা সারজিসের বিরুদ্ধে, সিআইডিকে তদন্তের নির্দেশ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মামলার বাদী তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, “অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। ইতোমধ্যে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে স্পষ্ট করেছেন যে, এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা করেছি এবং আশা করি ন্যায়বিচার পাব।”

“গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জ** করে হ*ত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।”

পরদিন ৮ আগস্ট সকাল ১০টা ৩৯ মিনিটে তিনি পোস্টটি সম্পাদনা করে ‘চাঁদাবাজ’ শব্দটি বাদ দিয়ে ‘ছিনতাইকারী’ শব্দ ব্যবহার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা

১০ কোটি টাকার মানহানির মামলা সারজিসের বিরুদ্ধে, সিআইডিকে তদন্তের নির্দেশ

আপডেট সময় ০২:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫