গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এলাকার যেখানেই মাদকের ঘাটি আছে, তা চিহ্নিত করে পুলিশকে জানান। আমরা আপনাদের পাশে আছি। কোনো রাজনৈতিক দলের কথা বলে চরাঞ্চলে কেউ অন্যায় করলে তার টুঁটি চেপে ধরে পুলিশে দিয়ে দিবেন।’
করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. কাইয়ুম সরকারসহ প্রমুখ।
পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

ডিজিটাল রিপোর্ট 



















