ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩০ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

জামালপুরে ৩০ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস মালিক সমিতি।গত মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১০ তার দিকে  জামালপুর প্রশাসকের সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক হাসিনা বেগম বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. আবদুস সোবহান ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

বৈঠকে উপস্থিত বিশেষ সূত্র জানা যায় ঐদিন বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু কোনও সমাধান না হওয়ায় রাতে জেলা প্রশাসকের সার্কিট হাউস মিলনায়তনে সব পক্ষকে নিয়ে বৈঠক বসেন। ঘণ্টা-ব্যাপী আলোচনার পর মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন। এ সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। এরপর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার বাস সার্ভিস সংস্কারের ছয় দফা বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

৩০ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় ০১:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫