ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি 

চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে। এর মধ্যে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। রোলার ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এর মধ্যে রয়েছে ৯ হাজার ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল মদ, ২০ বোতল বিয়ার, ১৭২.৩১ কেজি গাঁজা, ২০৯ পিস ইয়াবা, ৯ হাজার ৪৬১ কেজি হেরোইন, ২ দশমিক ৪৮০ কেজি কোকেন, ১১ হাজার ৬০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬ পিস নেশাজাতীয় ইনজেকশন। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৭ লাখ ৭ হাজার ৭২৩ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন বিজিওএম। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, ছয় বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি 

আপডেট সময় ১০:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫