ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খুলনা সফর: প্রস্তুতি পর্যালোচনায় জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী কাজ করছে সরকার। এ লক্ষ্যে পদ্মা ও তিস্তা ব্যারাজ বাস্তবায়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক ও সফর ঘিরে বাংলাদেশের প্রত্যাশার কথা দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। সেই বার্তা নিয়ে রাষ্ট্রদূত নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। তিনি দেশে ফিরে কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ফরহাদ হোসেন আজাদ আশা প্রকাশ করে বলেন, এ আলোচনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি অভিন্ন নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ভারত ইতিবাচক উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার নওহাটা সেতুসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত করা এবং দূষণ ও দখলমুক্ত করার প্রকল্পের স্থান পরিদর্শন করেন। পরে গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধের অবস্থাও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬