ময়মনসিংহ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী শার্শায় সরকারি সহায়তা পেলেন দুই অসহায় প্রতিবন্ধী মা ও ছেলের ভালোবাসার কবিতা গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭ শতাধিক সনাতনধর্মাবলম্বী বিএনপিতে যোগদান বেতাগীতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগী উপজেলায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। শ্রী মনি সংকর, ঝর্ণা রানী, শ্রী গৌতম সরকার ও শ্রী তপন সরকারের নেতৃত্বে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জেলেপাড়া শ্রী শ্রী সার্বজনীন মন্দির ও হোসনাবাদ ইউনিয়নের ঝিলখোলা এলাকার চল্লিশঘর গ্রামে আয়োজিত পৃথক দুইটি মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মো. শাহজাহান কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীবসহ স্থানীয় নেতারা।

বিএনপি নেতা নুরুল ইসলাম মনি বলেন, হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা এবং সংবিধানপ্রদত্ত অধিকার রক্ষায় তারেক রহমান দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দাবি করেন, অতীতে হিন্দুদের ওপর হওয়া ভূমি দখলের বেশিরভাগের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতেই তারেক রহমান রাজনীতি করতে চান। তাই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারলেই দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

৭ শতাধিক সনাতনধর্মাবলম্বী বিএনপিতে যোগদান বেতাগীতে

আপডেট সময় ১০:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫