ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাবাস, আজ সন্ধ্যার মাঝেই

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০২:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাবাস, আজ সন্ধ্যার মাঝেই

আজ সন্ধ্যার মাঝে ৬০ কি.মি বেগে ঢাকা সহ ৭ বিভাগে  ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের ৭ বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টিসহ বিক্ষিপ্ততাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবীদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের ৭ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় বৃষ্টি এবং বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও জোড়ালো ভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। আবার তাপপ্রবাহের তথ্যে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বাগেরহাট,যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা; রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও জোড়ালোভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে। তৃতীয় দিন অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও জোড়ালো শিলাবৃষ্টি হওয়ার আসংখা আছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২২ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাবাস, আজ সন্ধ্যার মাঝেই

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাবাস, আজ সন্ধ্যার মাঝেই

আপডেট সময় ০২:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪