ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে  দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, উপজেলার শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মো. মুরছালিন গোষ্ঠীর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার শালিসের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হন এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজন। এ নিয়ে মঙ্গলবার বিকেলে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। তর্কাতর্কির এই ঘটনার জেরে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট সময় ১১:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫