ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন বারমারী লক্ষ্মীপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকাফসহ মোছা. আমেনা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামী আবুল কালাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

গত সোমবার (২৭ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বারমারী লক্ষ্মীপুর এলাকায় আমেনা খাতুনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার রাত পৌনে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িতে তল্লাশি করে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আমেনা খাতুনকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমেনা খাতুনের স্বামী আবুল কালাম কৌশলে পালিয়ে যান। তাঁকে আটকের জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক

আপডেট সময় ১১:৩৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬