ময়মনসিংহ , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে ​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার নেত্রকোনা পূর্বধলা বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ১ নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী আর নেই চুরির অপবাদ ও খুঁটিতে বেঁধে নির্যাতন: অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহনন যুবককে কুপিয়ে হত্যা খুলনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হজে গিয়ে , মোট ১২ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জে ​অপেক্ষার অবসান হচ্ছে জুনে; জেনে নিন কবে ঘোষণা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সারা বাংলাদেশে জেলা-উপজেলার হাসপাতাল গুলোকে স্বাবলম্বী করতে কাজ চলছে : স্বাস্থ্যমন্ত্রী

  • Aminul Islam
  • আপডেট সময় ০৫:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

ফাইলফটো

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‌‘আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভিড় করবে না।’

আজ সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোনো গাফিলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন। যাতে কোনো রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার না হন।’ গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্য কর্মকর্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

সারা বাংলাদেশে জেলা-উপজেলার হাসপাতাল গুলোকে স্বাবলম্বী করতে কাজ চলছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪