ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হামলার অভিযোগ,শ্রমিকদের আন্দোলনে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকরা। শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করছিলেন তারা। হুট করে সেই আন্দোলনে হামলা চালায় কয়েকজন। এতে আহত হন অন্তত ১০ শ্রমিক।

আজ রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাইয়ু সোয়েটার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। হঠাৎ করে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘদিন ধরে গড়িমসি করছে। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামলে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

হামলার অভিযোগ,শ্রমিকদের আন্দোলনে

আপডেট সময় ০৩:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫