ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ, বাড়ছে দুর্ঘটনাঝুঁকি কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ডিবিপ্রধান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় নিয়োগে অনিয়মের অভিযোগ, অবকাঠামো উন্নয়ন ও আবাসন সংকট নিয়ে আলোচনা নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের ব্যক্তি গ্রেপ্তার দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যোগদান

ভিসা জটিলতায় বাঁধন, সমাধান হতে পারে আজ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হলেও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে উৎসবে উপস্থিত হতে পারেননি ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী। তবে বাঁধন আশা করছেন, আজ (রবিবার) দুপুরের মধ্যে সব ঝামেলা চুকে যাবে এবং ভিসা হাতে পাবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকেও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বাঁধন।

অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে দূতাবাসেও কথা বলছেন তাঁরা। আমার জন্য এখনো হোটেল বুকিং রেখেছেন, বিমানের টিকিট রেখেছেন। আশা করছি, আজ দুপুরের মধ্যেই ভিসা হাতে পাব।

হয়তো কাল সোমবার থেকে উৎসবে যোগ দিতে পারব।’

ভিসা পেতে দেরি কেন, সে বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘আজ (রবিবার) এমবাসি থেকে ডাকলে বিষয়টি বুঝতে পারব। এটি ভারতের একটি স্টেটের সরকারি চলচ্চিত্র উৎসব। সে দেশের সরকারই সব ব্যবস্থা করছে।

আমাকে কিছু করতে হচ্ছে না। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। আশা করছি, তার আগেই সেখানে পৌঁছার সুযোগ পাব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ, বাড়ছে দুর্ঘটনাঝুঁকি

১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যোগদান

ভিসা জটিলতায় বাঁধন, সমাধান হতে পারে আজ

আপডেট সময় ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪