ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বহুতল ভবনে আগুন মিরপুরে: হাসপাতালে দুজনের মৃত্যু ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কাশ্মীরে চলছে ব্যাপক গোলাগুলি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের দ্বিতীয় দিনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতশাসিত কাশ্মীরের উধমপুরে এক সেনা (জওয়ান) নিহত হয়েছেন। এখনও গোলাগুলি চলছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থিদের মধ্যে সংঘর্ষে একজন জওয়ান নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর এ তথ্য জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে সেনা ইউনিটটি বলেছে, ‘আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেওয়া হলেও পরে তিনি মারা যান। সংঘর্ষ এখনও চলছে।’

গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে।

এদিকে এ ঘটনায় ভারতের প্রতিক্রিয়ায় দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে। হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিলেও এখন পর্যন্ত দিল্লি কোনো প্রমাণ উপস্থাপন করেনি। কিন্তু ভারতের সেনাবাহিনী ও সরকারের কড়া পদক্ষেপে এ প্রশ্ন জোরালো হচ্ছে—এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? শেষ পর্যায়ে কি পারমাণবিক অস্ত্রের ব্যবহার পর্যন্ত গড়াতে পারে?

হামলার পর পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, কেবল সন্ত্রাসীদের নয়, তাদের পেছনের পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এরপর থেকেই সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার, এমনকি ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণাও দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুতল ভবনে আগুন মিরপুরে: হাসপাতালে দুজনের মৃত্যু

কাশ্মীরে চলছে ব্যাপক গোলাগুলি

আপডেট সময় ০২:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫