ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেলেন রাষ্ট্রপতি

  • বাবু চৌধুরী
  • আপডেট সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

অনলাইন সংবাদ: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে তাঁর দশ দিনের স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারওয়েজের একটি বাণিজ্যিক বিমান (ইকে-৫৮২) সকাল ৭টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান।

এর আগে গতকাল বিমানটি (স্থানীয় সময়) ১৪৩৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার মোঃ আশেকুন নবী চৌধুরী বাসসকে এ কথা জানান।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি গত ৩ মার্চ এমিরেটস এয়ারওয়েজের একটি নিয়মিত বিমানে (ফ্লাইট নং ইকে-৫৮৫) দুবাইয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।

পরে দুবাই থেকে রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষাকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪