ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশি হজযাত্রী ৩২ হাজার ৫৮৮ সৌদি পৌঁছেছেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ৮০টি ফ্লাইটে এই হজযাত্রীরা মক্কায় গমন করেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হজ অফিস, ঢাকা।

হজ অফিস সূত্রে জানা যায়, ৭ মে ২০২৫ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজযাত্রীর জন্য কোটা বরাদ্দ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে। ওই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে, যা ১০ জুলাইয়ের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

বাংলাদেশি হজযাত্রী ৩২ হাজার ৫৮৮ সৌদি পৌঁছেছেন

আপডেট সময় ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫