ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘অন্তর্বর্তী সরকারের সময় গুমের একটি ঘটনাও ঘটেনি’ বললেন অ্যাটর্নি জেনারেল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

দেশে আগে গুমের যে সংস্কৃতি চালু ছিল, তা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বন্ধ হয়েছে। এই সরকারের সময় গুমের একটি ঘটনাও ঘটেনি। পাশাপাশি, গত ৯ মাসে পুলিশের পক্ষ থেকে কোনো মিথ্যা মামলাও দায়ের করা হয়নি, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (১১ মে) কক্সবাজার শহরের একটি হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ‘পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল)’ পর্যালোচনা কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

গত কয়েক বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সাড়ে চার হাজার মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “দেশে অনেক এনজিও ও তাদের ব্যক্তিত্ব রয়েছেন, যারা নানা বিষয়ে মন্তব্য করলেও এসব গুরুতর ইস্যুতে যথাযথভাবে সোচ্চার হন না। সমাজ পরিবর্তনের জন্য সকলেরই দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকারের সময় কিছু এনজিও গণগ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু তখন বিএনপির দাবি অনুযায়ী প্রায় ৬০ লাখ গায়েবি মামলা হয়েছিল, যার ৯৯ শতাংশের বাদী ছিল পুলিশ। এমনকি অনেক গায়েবি মামলায় মৃত ব্যক্তি ও বিদেশে অবস্থানরতদেরও আসামি করা হয়, যা এখনো চলমান। এনজিওগুলোকে এসব ইস্যুতে আরও জোরালো ভূমিকা নিতে হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

‘অন্তর্বর্তী সরকারের সময় গুমের একটি ঘটনাও ঘটেনি’ বললেন অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ১০:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫