ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১-২ জুন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ও ২ জুন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বোর্ডে এসে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

গত সোমবার (১৯ মে) রাতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রবেশপত্র বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা স্বাক্ষরিত অনুমোদনসহ প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে দিয়ে প্রবেশপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক ব্যতীত অন্য কাউকে এ দায়িত্ব প্রদান করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো ভুল বা ঘাটতি থাকলে তা ১৫ জুন থেকে ২২ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) বরাবর নির্ধারিত ছকে আবেদন দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে পরীক্ষায় জটিলতা তৈরি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

১-২ জুন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ

আপডেট সময় ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫