ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎ নারায়ণগঞ্জ সদরের ৬ সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কে আনার সুপারিশ জনভোগান্তি নিরসনে নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি ‎ কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির করুণ মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিএনপির থানা ঘেরাও

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

গত বুধবার বিকালে থানা ঘেরাও করেছে স্থানীয় বিএনপি। বাগেরহাট জেলার মোংলায় পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলা দায়েরের প্রতিবাদে গত মঙ্গলবার (২০ মে) রাতে থানায় এ মামলা করা হয়। 

মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

এর আগে একই দাবিতে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি।

অপরদিকে এনসিপির মামলা রেকর্ড করলেও রহস্যজনক কারণে বিএনপির মামলা রেকর্ড না করায় পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করা হয় এ সংবাদ সম্মেলনে।

গত ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে ২৯ এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সেসময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন।

তবে ওই দিন (২৯ এপ্রিল) বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার (২০ মে) রাতে বিএনপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। এনসিপির দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ। মামলা রেকর্ডের খবরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা

এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিএনপির থানা ঘেরাও

আপডেট সময় ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫