ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় পার্টির অফিসে আগুন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (৩১ মে) রাতে শহরের বিডিআর রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে আগুন দেওয়া হয়।

জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ মাথায় হেলমেট পড়া ৪-৫টি মোটরসাইকেল যোগে ৮-১০ জন যুবক এসে পার্টি অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য নেতাকর্মীদের ছবি। আগুনে পুরে যায় অফিস কক্ষের সোফা সেট ও প্লাস্টিকের শতাধিক চেয়ার। এ সময় লুট করা হয় এলইডি টিভি ও আলমারিতে থাকা জিনিসপত্র।

জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহিদ হাসান লিমন বলেন, বিনা কারণে ও বিনা উসকানিতে রাতে কেউ না থাকার সুযোগে জেলা জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসে একাধিকবার খবর দিলেও তারা আগুন নেভাতে আসেনি। থানায় খবর দেওয়া হয়েছে, কিন্তু থানা পুলিশ ইচ্ছে করেই দেরিতে এসেছে। আমরা এর সঠিক তদন্তপূর্বক জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

জাতীয় পার্টির অফিসে আগুন

আপডেট সময় ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫