ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন মনোহরদীতে পানের বরজ: যেন এক জীবন্ত ‘নগদ ব্যাংক’ বদলে গাছ’: তরুণদের পরিবেশবান্ধব হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর সিলেট থেকে এসএসসি পরীক্ষার্থী বিপাশা নিখোঁজ, দু’দিনেও মেলেনি সন্ধান ময়মনসিংহের টুমপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নিজস্ব ভূমিতে অবস্থিত গাছ কর্তনের পাঁয়তারা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিলেটে দুজনের করোনা শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

এবার সিলেটে দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রোববার (১৫ জুন) বিকেলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ। পুরুষের বয়স ৮০ বছর এবং তার অবস্থা সবচেয়ে গুরুতর। এদের, একজন শুক্রবার এবং অন্যজন রোববার হাসপাতালে ভর্তি হন।

সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, আক্রান্তদের একজনের বাড়ি সুনামগঞ্জে। অন্যজন সিলেট মহানগরীর বাসিন্দা। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত দেশে গত মে মাস থেকে করোনার প্রকোপ বাড়ছে। এর মধ্যে করোনার একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর সংক্রমণে সক্ষম করোনার নতুন একটি ধরন বা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর নাম হলো এনবি.১.৮.১।

এর মধ্যে দেশের ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় করোনা শনাক্ত হয়েছে। তবে সিলেটে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনা ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত ২৩ মে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, নতুন ধরনটি এখন ক্রমেই ছড়াচ্ছে। এর সংক্রমণের হারও বেশি। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সম্প্রতি করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় সবাই নতুন একটি ধরন এক্সএফজিতে আক্রান্ত। এর পাশাপাশি এক্সএফসি ধরনটিও পাওয়া গেছে। দুটিই করোনার শক্তিশালী ধরন অমিক্রনের জেএন-১ ভেরিয়েন্টের উপধরন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর ২০২৩ সালের মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি সময়ে করোনা ছড়িয়ে পড়ার খবরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর

সিলেটে দুজনের করোনা শনাক্ত

আপডেট সময় ১২:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫