ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সালাহউদ্দিন আহমেদ নির্বাচন পেছানোকে ‘ষড়যন্ত্র’ বলে মনে করছেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংখ্যানুপাতিক বা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবকে ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন।আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান স্মারক বই ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা করেন, তাদের দাবির পেছনে দেশে জাতীয় নির্বাচন ব্যাহত বা পেছানোর ভিন্ন উদ্দেশ্য আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন জটিল প্রক্রিয়া। এ পদ্ধতিতে জনগণ জানবে না তাদের এমপি কে, কীভাবে হলো। এলাকার উন্নয়নের জন্য তারা কার কাছে দাবি করবে?’

সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান বিষয় মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী সংসদের সদস্যদের সংবিধান সংস্কারের অধিকার আছে। সংবিধান ধর্মগ্রন্থ না, যা একবারেই ঠিক করে ফেলতে হবে।
আওয়ামী লীগ সরকারের সংবিধান সংস্কারের উদাহরণ টেনে সালাহউদ্দিন আহমেদ জানান, একবারে কোনো সংবিধান সংশোধন করা যায় না। প্রতিটি সংসদের, সে সময়ের পরিস্থিতি বিবেচনা করে সংশোধন করতে হয়।

গত  শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না।

একই অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও একই দাবি তোলেন। আনুপাতিক হারে নির্বাচনের জন্য কয়েকটি দল ছাড়া সবাই একমত সালাহউদ্দিন আহমেদ জানান,।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন

সালাহউদ্দিন আহমেদ নির্বাচন পেছানোকে ‘ষড়যন্ত্র’ বলে মনে করছেন

আপডেট সময় ০২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫